• সমগ্র বাংলা

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তির একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হান্নান খান উপজেলার বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে।শুক্রবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের বিরোধপূর্ণ একটি জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে বেশকিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দু’পক্ষেও লোকজন সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে স্বজনরা দ্রæত আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত ওই চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হান্নান খান মারা যান।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির আরও জানান, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo