• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজে ইউএনও’র মানবিক উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া  (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা জাকরিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে শনিবার (দুপুর ১২ টায়) তাদের বাড়িতে যান সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদল হাসান। তার উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

সরেজমিনে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, পরিবারের অবস্থা জানেন এবং তাদের সার্বিক পরিস্থিতি মনোযোগ সহকারে শোনেন। এসময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও বলেন—“একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। রাষ্ট্রের জন্য যারা যুদ্ধ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্যের জায়গা থেকে আমাদের অঙ্গীকার।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ঢেমশা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি সহায়তার আশ্বাস মুক্তিযোদ্ধার অবদান স্মরণ করে ইউএনও খোন্দকার মাহমুদল হাসান পরিবারের সম্মান ও নিরাপত্তা বিবেচনায় একটি ঘর নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থায় একটি গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন। এছাড়া জরুরি সহায়তা হিসেবে পরিবারকে কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়, যা পেয়ে পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

স্থানীয়'রা জানান– "এমন মানবিক ইউএনও আগে দেখিনি" পরিদর্শন স্থানেই স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “এত দিন বহু কর্মকর্তা এলেও এমন মানবিকতা আর নিষ্ঠা আমাদের চোখে পড়েনি। আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও ইউএনও নিজে এসে মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়েছেন—এটি সত্যিই আমাদের গর্বের বিষয়।” 

"দিন-রাত পরিশ্রম করে সাতকানিয়ার মানুষের সেবা করছেন তিনি। একজন মুক্তিযোদ্ধার প্রতি তার এই শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখলে মনে হয়— আমরা সঠিক হাতে আছি।"

সম্মান ও দায়িত্ব—একটি উদাহরণমূলক ঘটনা, বীর মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে উদাহরণ স্থাপন করেছেন উপজেলা প্রশাসন—তা সামাজিকভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে দেশের সম্মানিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে আরও যত্নের সাথে দেখভাল করতে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এক সাহসী সিপাহীর পরিবারকে সম্মান জানালেন প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি। তার এই দৃষ্টান্ত ভবিষ্যতে সরকারি জনসেবার মানবিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo