• সমগ্র বাংলা

জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বগুড়ায় প্রতিবন্ধী নারীদের সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 বগুড়া প্রতিনিধি :৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বগুড়ায় তিন উপজেলার ১৮০ জন প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ এর আয়োজনে শনিবার শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে এই সম্মেলন হয়।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি প্রতিপাদ্যতে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

এসময় তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানামুখী ইতিবাচক উদ্যোগ নিয়েছে। তবে সরকারের একার পক্ষে কখনো সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। এক্ষেত্রে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, সময়ের প্রয়োজনেই বর্তমানে প্রতিটি উপজেলাতেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা প্রয়োজন। এই জনগোষ্ঠীর সকলকে যদি শিক্ষিত ও দক্ষ করে তোলা যায় তবে ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব।

ডাব্লিউডিডিএফ এর কর্মসূচি সহ-সমন্বয়কারী শারমিন আক্তার দোলনের সভাপতিত্বে এবং বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদানের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।

এসময় তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজও প্রতিবন্ধী নারীরা নানা বৈষম্যের শিকার। অধিকার প্রতিষ্ঠায় নানা আইন করা হলেও তার বাস্তবায়নের হার খুবই কম। দেশের উন্নয়নকে অগ্রগামী করতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বোঝা মনে না করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুক্ত করার জন্য অগ্রাধিকার প্রদান করতে হবে। একই সাথে সরকারি বেসরকারি সকল স্থানে প্রবেশগম্যতা নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উইমেন গেইনিং গ্রাউন্ড (ডাব্লিউজিজি) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের প্রতিবন্ধীতা বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার এবং জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করতে গঠিত কমিটির সদস্য অনামিকা পান্ডে।
অনুষ্ঠানে বগুড়া সদর, কাহালু ও সোনাতলার নয়টি ইউনিয়নের মোট ১৮০ জন প্রতিবন্ধী নারী সম্মেলনে অংশগ্রহণ করেন।
 

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

image

অবশেষে চাটমোহরের কৃষকদলের বহিষ্কৃত নেতা মমিন জেল হাজতে

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

  • company_logo