• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে  আহত ২৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে  এলাকা রনক্ষেত্রে পরিনত হয়েছে। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত  ২৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি ও বালিয়া গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় গ্রাম্য দলপক্ষ নিয়ে বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর ও খন্দকার আজাদ গ্রুপের সাথে আড়ুয়াকান্দী গ্রামের নুরু মাতুব্বর গ্রুপের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিলো। এরই সুত্রধরে শনিবার সকালে দুইগ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চারঘন্টা চলে এই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া।  এসময় উভয় গ্রুপের ১৫টি বসতঘর ভাংচুর করে সয়ঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের প্রায় ২৫ ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, গট্টি বালিয়া এলাকায় সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। এটা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo