• সমগ্র বাংলা

লালমনিরহাটে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট -বুড়িমারী জাতীয় মহাসড়কটির মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন রাস্তাটি সড়ক দুর্ঘটনার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পরেও লালমনিরহাট জেলা প্রশাসন কোনরকম ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে লালমনিরহাটের সর্বস্তরের জনগণ।

আজ শনিবার সকালে লালমনিরহাটের মিশনমোড়ে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

জানা যায়, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক ওই স্থানের নির্মাণাধীন সড়ক সেতুর পাশের পার্শ্ব রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়।এতে ওই সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এদিকে এ ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও বিকল্প সংযোগ সড়ক তৈরি না হওয়ায় বন্ধ হয়ে পড়ে ঢাকা- রংপুর ও বুড়িমারীগামী পরিবহন চলাচল।

এতে জনদুর্ভোগে পড়েছে অত্র জেলার মানুষ। তাই বিকল্প উপায়ে যানবাহন চলাচলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন জাতীয় মহাসড়কটি বন্ধ থাকার কারণে অন্যান্য সড়কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।অবিলম্বে বিকল্প সড়ক চালু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি।এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষজন অংশ নেয়।

মন্তব্য (০)





image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

২

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৩

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

image

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

  • company_logo