• সমগ্র বাংলা

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগে শার্শা ও বেনাপোল উপজেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

নোটিশপ্রাপ্তরা হলেন, শার্শা উপজেলা যুবদল আহ্বায়ক মুস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদল আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকা সত্ত্বেও উক্ত নেতারা প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন যা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত।

এ কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নিকট সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটি কেন্দ্রীয় যুবদল নেতাদের নির্দেশক্রমে পাঠিয়েছেন সংগঠনের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া মিন্ট। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo