ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকার দোহারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা মহিলা দলের আয়োজনের এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা। আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রুবিনা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মিনু আক্তার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, মহিলা দল নেত্রী স্বর্ণা আক্তার, ঈশিতা আক্তার, শিলা, মিতু, ফারজানা, সাবিনা, উর্মি, কাজল সহ দোহার উপজেলা মহিলা দলের নেতাকর্মীগণ।
এ সময় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

মন্তব্য (০)