• সমগ্র বাংলা

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীদের বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই মাদ্রাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমি ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমূখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

আহত ছাত্ররা হলো দশম শ্রেণির শিক্ষার্থী  নাদিম, মুহিন, রিফাত, লিউন, রাশিদুল ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত  তারা সবাই শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমূখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। 

অভিযুক্ত সিয়াম (১৪) বরমি ইউনিয়নের সাতখামাইর গ্রামের শাহজাহান ভূইয়ার ছেলে। সে ঐ মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। 

আহত শিক্ষার্থীরা জানান, শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমূখী ফাজিল মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সাথে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভে বৃহস্পতিবার বেলা ১২টায় মাদরাসা চত্বরে ছুরি নিয়ে ঢুকে সিয়াম। এসময় বাকীরা মাদ্রাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল, হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এসময় রিফাত, নাদিম, মুহিন, রিফাত,  রাশিদুল ও লিউন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলমান।  

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo