• সমগ্র বাংলা

লালমনিরহাটে ঝাড়ুদারপট্টির নাম এখন ফুলপট্টি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পৌরসভা এলাকার ঝাড়ুদারপট্টির নাম বদলে এখন ফুলপট্টি রাখা হয়েছে। আজ বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের সময় এক ঘোষণায় এ নাম দেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় স্থানীয় এক অনার্স পড়ুয়া নারী শিক্ষার্থী তাদের এ মহল্লার নামটি শুনতে দৃষ্টিকটু বলে জানায়। এ ছাড়াও জাতীয় পরিচয় পত্র, বিদ্যালয়ে ভর্তি ও জন্ম নিবন্ধনে ঝাড়ুদারপট্টি নামটি ব্যবহারে আমাদের মর্যাদাহানি হয়।

এদিকে ওই মহল্লাটিতে বসবাসকারী নাগরিকদের জন্য নেই কোন যোগাযোগ সুবিধা,মৃতদেহ সৎকার ও দাফনের সুব্যবস্থা না থাকা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওই শিক্ষার্থী।

বিএনপি'র সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি নেতা দুলু বলেন,বর্তমান আধুনিক যুগে ঝাড়ুদারপট্টি নামটি অসম্মানজনক। এ নামটি মানব সমাজে ব্যক্তিত্বের অমর্যাদা হয়। মানুষের পরিচয়কে খাটো করা হয়। সন্তানদের বিয়ে-শাদী ও চাকুরিতেও নেতিবাচক প্রভাব পড়ে।তাই এ নামটি পরিবর্তন করে এখন থেকে ফুলপট্টি রাখা হলো। আমরা রাষ্ট্রক্ষমতায় এলে এ নতুন নামটি গেজেটে অন্তর্ভুক্ত করব।

এ সময় তিনি ওই মহল্লাটিতে ফুলপট্টি নামে সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন। তাঁর দেয়া নতুন এ নামটি পেয়ে উল্লসিত হন ওই মহল্লার বাসিন্দারা। ধারাবাহিকভাবে এ সদস্য সংগ্রহ অভিযানে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo