• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা বাউলদের ওপর অতর্কিত হামলা চালায় একটি গোষ্ঠী

ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে একাধিক বাউলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে একটি গোষ্ঠী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বুধবার দুপুর আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এসময় একদল লোক তাদের ওপর হামলা চালায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচি ছিল। সেখানে পুলিশ আগে থেকেই অবস্থান নিয়েছিল যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo