ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যদেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
'দেশীয় জাত আধুনিক প্রযুক্তি- প্রাণি সম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি' এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, খামারি সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমুখ।
প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদশর্নী সংক্রান্ত ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সপ্তাহের সমাপনী হবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)