• সমগ্র বাংলা

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬  নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম।

এর আগে " দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি " এই স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,  সিনিয়ার মৎস কর্মকর্তা পলাশ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা।   

সভায় বক্তারা বলেন, দেশে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার খামারিদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা, সুলভ মূল্যে পশুখাদ্য এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৩২টি স্টলের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা গবাদি পশুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী শেষ পাঁচটি ক্যাটাগ্যারীতে ১৫ টি স্টল কে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও খামারিদের মাঝে লিফলেট বিতরণ, ভেটেনারি সেবা ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পরে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মশালার ঘোষণা দেন প্রাণি সম্পদ কর্মকর্তা।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo