• সমগ্র বাংলা

দিনাজপুরে শুরু বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিএনপির আয়োজনে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে আজ সোমবার থেকে শুরু হয়েছে "দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"। এতে অংশ নিয়েছে স্বাগতিক দিনাজপুরের তারেক ফুটবল একাডেমি, বগুড়া জেলা দল, রংপুরের সেন্টোস ক্লাব, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি, নীলফামারীর মিহীর স্পোটিং ক্লাব, সিরাজগঞ্জের সবুজ ইয়াং স্টার ক্লাব এবং পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি।  

উদ্বোধনী খেলায় ১ - ০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে জয় পায় রংপুরের সেন্টোস ক্লাব। 

বিকালে খেলার উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল।  এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোকাররম হোসেন, কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্যরা।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপসহ ১লাখ টাকা এবং রানার আপ দলকে ৭০ হাজার টাকা পুরষ্কার হিসেবে তুলে দেবেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo