• সমগ্র বাংলা

বেনাপোলে বিদেশী ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে ফেরার পথে শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করেছে বিজিবি। 
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগের সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি-০০৭৪৫৬৬৩।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo