• সমগ্র বাংলা

গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই”

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা–সম্ভাবনার খোঁজখবর নেন।

গণসংযোগকালে বক্তব্যে শাকিল উজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।”

তিনি আরও বলেন, “আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অন্যায় বা জুলুমের সঙ্গে আমরা নেই। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ নসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শ্রী রতন চক্রবর্তী ও শেখ রেজওয়ান রন্জু, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিব হোসেন, সহ-সভাপতি রেজাউল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo