ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে জমির ড্রেন খোঁড়ার সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডা. আব্দুল আজিজের বাড়ির পাশের খেত থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান—৭৫ বছর বয়সী ডা. আজিজ নিজের জমিতে সেচের ড্রেন তৈরি করছিলেন। সে সময় মাটির নিচে ধাতব বস্তুর মতো কিছু চোখে পড়ে। কাছে গিয়ে গ্রেনেড মনে হলে তিনি বাড়ি এনে দেখান পরিবার ও স্থানীয়দের।
সন্দেহ বেড়ে গেলে খবর দেওয়া হয় থানায়। পুলিশের ধারণা, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কোনো পরিত্যক্ত গ্রেনেড হতে পারে। গ্রেনেডটি নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিধি মোতাবেক নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)