• সমগ্র বাংলা

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-কাম-কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কে এবং ডিএমআইই বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন এবং মূল্যায়ন বিষয়ে এবং মাস শেষে কিভাবে প্রতিবেদন করতে হয় সেই বিষয়ে ডিএমআইই এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে কলমে রিপোর্ট করার প্রক্রিয়া শেখানো হয়। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং উপজেলা কোঅডিনেটর যবনিকা রাণী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান অবশ্যই সকলকে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবা গ্রহিতারা গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানবেন এবং গ্রাম আদালত বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপগুলো শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo