• সমগ্র বাংলা

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নবাবগঞ্জ (প্রতিনিধি): ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঈন হোসাইন (১৪) নামে এক ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঈন উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের প্রবাসী টিটু মিয়ার ছেলে। সে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে ছাত্র বলে স্বজনরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মোটর সাইকেল যোগে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল স্কুল ছাত্র মঈন। দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাবার সময় ধাক্কা লাগে। এসময় মঈন রাস্তায় পড়ে যায়। মুহুর্তেই ওই সড়কের চলন্ত একটি প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয় ওই শিক্ষার্থী । স্থানীয়রা তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা প্রাইভেট কারটি আটক করেছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. সুবল বাড়ৈ জানান, এখানে চিকিৎসা দেয়ার আগেই রোগী মারা গেছে।

নিহতের চাচা মন্টু মিয়া বলেন, প্রাইভেটকারটি দ্রুত বেগে চালানোর কারণেই তার ভাতিজা পিষ্ট হয়ে মারা গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পরিদর্শন করেছে। পরিবারের আপত্তি থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেয়া হয়। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo