ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গভীররাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ২ টার দিকে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
পরবর্তী রাত ২ টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)