• সমগ্র বাংলা

বেপরোয়া বাস দূর্ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় চালক র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ বেপরোয়া ভাবে বাস চালিয়ে দুর্ঘটনার কবলে ৩ যাত্রীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে   র‍্যাব ১৩ এর যৌথ টিম।

অভিযুক্ত বাস চালক হামিদুল ইসলাম (৪৫) পঞ্চগড়ের বোদার সুতিপকরী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

মামলার উদ্ধৃতি দিয়ে র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ১৩ জুন রাত ১০ টায় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার নাবিল কাউন্টার হতে পঞ্চগড় হয়ে ঢাকা গামী ( ঢাকা- মেট্রো-ব-১৪-৭২৭৭) বাসটি যাত্রা শুরু করে।  চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি রাত সোয়া ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর মোড়ে একটি আম বোঝাই মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৩৩) পেছনে ধাক্কা দেয়।   এতে নাবিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় তামান্না আক্তারসহ (২৫) বাসে আরো ২জন যাত্রী নিহত হয় এবং আরো ২ যাত্রী গুরুতর আহত হন। এব্যাপারে তামান্নার পিতা হাসেম আলী পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন মামলা নং- ১০/৭৮।

অভিযুক্ত চালক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। র‍্যাবের অনুসন্ধ্যানে গতকাল সোমবার ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছে  র‌্যাব-১৩, সিপিসি-১ এবং নীলফামারীর সিপিসি-২ এর যৌথ চৌকস আভিযানিক দল।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo