• সমগ্র বাংলা

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে: তালেবুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
‎
‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
‎
‎ডিএমপির মুখপাত্র জানান, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জনি।
‎
‎তদন্তকাজ চলমান জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার করা যায়নি অস্ত্র। দোষীদের গ্রেফতারে আমরা সচেষ্ট আছি।
‎
‎পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত‍্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত‍্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশির ভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
‎
‎মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, যেকোনো ধরণের নাশকতা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে রাজধানীতে। পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo