• সমগ্র বাংলা

‎উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে অনুরাধা বর্মন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত অনুরাধা বর্মন ওই এলাকার অমল চন্দ্র বর্মনের মেয়ে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেন। পরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে সে উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে সন্ধ্যার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo