• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নমীতা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার অনীল চন্দ্র বৈদ্যের স্ত্রী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বান্দরবান–কেরানীহাট সড়কের বাজালিয়া বুড়ির দোকান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে পলাশ বৈদ্য জানান, সকালে তার মা কার্তিক পূজার ফুল তুলতে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় বান্দরবানের দিকে যাওয়া দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার বলেন, “দুর্ঘটনার বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo