• সমগ্র বাংলা

শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার নাভারন দক্ষিন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবারে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম দক্ষিন বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের এক পর্যায়ে রুবেল নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে সে হঠাৎ করে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যায়।

তবে রুবেলের নামে পাঁচটি মাদক মামলা আছে বলে জানা যায়। আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo