• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান।

কর্মশালায় জানানো হয়, 'কৃষকের অ্যাপ' হলো স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ধান বিক্রির নিবন্ধন করতে পারবেন, হালনাগাদ তথ্য দিতে পারবেন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।

কর্মশালায় বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা প্রকৃত লাভবান হবেন।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo