• সমগ্র বাংলা

সাতকানিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে বাউন্ডারি ওয়াল ভাঙচুরের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইজপাড়ায় জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাউন্ডারি ওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। শনিবার সকালে আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল হামিদ জানান, “দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন ধরে দফায় দফায় আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করছি।”

আব্দুল হামিদের আপন ভাতিজা আব্দুল মালেকই বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেছেন। তবে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মালেক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo