• সমগ্র বাংলা

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা বিস্ফোরণ, পুড়ে গেছে সাইনবোর্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় কেউ হতাহত হয়নি তবে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। 

গ্রামীণ ব্যাংক শ্রীপুর এড়িয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, রাতে আমাদের শাখা ব্যবস্থাপক ফোন করে বিষয়টি জানায়। এর পরপরই তিনি জানান আমাদের ব্যাংকে পেট্রোল বোমা মারছে। সাথে সাথে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। তিনি আরও জানান, ব্যাংকের মোটামুটি বেশিরভাগ কমকর্তা কর্মচারী ব্যাংকে এখানেই রাত্রিযাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে ৭ থেকে ৮জন যুবক অতর্কিত ভাবে এসে পরপর তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রোল বোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরণ হয়। এতে ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে ভেতরে চলে আসে। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে ভাবে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও জানান, এতে আমাদের কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, যেকোনো পরিবহন যোগে এসে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা মারে। দুটি বাহিরে। একটি ভেতরে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। যেমনটি তারা করতে চেয়েছিলো, পুলিশের তৎপরতার কারণে। এবিষয়ে তদন্ত চলছে। আশাকরি অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo