• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার ৮

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্ত আসামিসহ ৮জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করা হয়।  বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮) ও সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।

মাদক মামলায় আটককৃতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র নাজিরুন ইসলাম(৫৯), মৃত আব্দুল মুন্নাছ পুত্র নজরুল ইসলাম (৪৮), নন্দুলালের পুত্র  কাম লাল(৪০) ও ভাসা গোকুলনগর হোসেন আলী ব্যাপারী পুত্র হারুন অর রশিদ। 

এছাড়া সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৩৪)। অপর একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনিসিপির নেতাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শাকিল আহম্মেদ (৩৮)।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ও পরোয়ানভুক্তসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo