• সমগ্র বাংলা

বিচারকের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। 

জানা গেছে, ঘটনার একদিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন হত্যা মামলার আসামি লিমন মিয়ার ভিডিও বয়ান রেকর্ড করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করে তাকে সশরীরে আদালতে জবাব দিতে তলব করা হয়েছে। পুলিশ কমিশনারকে আদালতে তলবের ঘটনায় পুলিশের ভেতরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামি লিমনের পাহারায় নিয়োজিত রাজপাড়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলসহ মোট চারজনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্তের পর তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হয়েছে এবং বিভাগীয় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo