• সমগ্র বাংলা

শার্শায় জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের মোটরসাইকেল শোডাউন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান শক্তিশালী মোটরসাইকেল শোডাউন করেছেন। শুক্রবার দুপুরে শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি।

শোডাউনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন। কর্মী–সমর্থকদের স্লোগানে মুখর ছিল শার্শা সদর, নাভারণ, বাগআঁচড়া ও বেনাপোলসহ আশপাশের প্রধান প্রধান সড়ক। মাওলানা আজিজুর রহমান সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনে ‘ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়–নীতি প্রতিষ্ঠার’ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “শার্শার মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আমি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।”

শোডাউনকে কেন্দ্র করে কর্মী–সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও সাধারণ ভোটারদের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটি নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের ইঙ্গিত বলে মনে করছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শোডাউন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পুরো সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল। 

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo