• সমগ্র বাংলা

কালীগঞ্জে কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।”

সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. কফিল উদ্দিন খান। তিনি শিক্ষার গুণগত উন্নয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইমামউদ্দিন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক লি. ঢাকা উত্তরা শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, মধুমতি ব্যাংক পিএলসি গুলশান শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. আমানউল্লাহ খান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, অভিভাবকদের মতবিনিময় এবং শিক্ষার মানোন্নয়নে সার্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজনে প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo