• সমগ্র বাংলা

আগামী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে ফিরিয়ে আনবো: আফরোজা খানম রিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ ৩ আসনের বিএন‌পি ম‌নো‌নিত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএন‌পির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আমরা বিভেদ চাই না, সবাই মিলে মিশে থাকতে চাই। ধর্ম বর্ণের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে ফিরিয়ে আনবো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার হলপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম বাৎসরিক গাওয়ালে সিন্নি মোবারক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরো বলেন, বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। ফলে ধানের শীষ আমাদের সামনে থেকে সরে গিয়ে ছিল, কিন্তু হৃদয় থেকে যায়নি। সেটি আবার ফিরিয়ে আনতে কঠিন নির্বাচনের সম্মুখীন হতে হবে। এবারের কঠিন নির্বাচনে প্রতিপক্ষ যেভাবেই থাকুক নিজেদের সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে। জনগনের জন্য সাহস ও শক্তি এনে একটা আস্থা ও ভালোবাসার জায়গা তৈরী করতে হবে। দলের ক্ষতি হবে এমন কাজ না করার জন্য সজাগ থাকতে হবে অন্যথায় দলে তাদের কোনো জায়গা হবে না।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপ‌তি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনের সভাপতিত্বে এম আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরো বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ও জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামানসহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo