ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল।মাদকমুক্ত তারুন্য চাই-নেশামুক্ত সুন্দর জীবন চাই এই শ্লোগানে লালমনিরহাটে দিনব্যাপি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া।জেলার ৫টি উপজেলা ফুটবল দল অংশ নেয় এ টুর্নামেন্টে ।
বিকেলে ফাইনাল খেলায় আদিতমারী উপজেলা ফুটবল দল ১-০ গোলে লালমনিরহাট সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ফাইনাল খেলার প্রথমার্ধে আদিতমারী ফুটবল দলের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন জয়সুচক গোলটি করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক(চলতি দায়িত্ব) রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,সিভিল সার্জন আব্দুল হাকিম।টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আদিতমারী ফুটবল দলের শাওন।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)