ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার তিন ছেলে আল আমিন সরদার, আরিফ সরদার ও সালাম সরদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার জায়গা পর্যন্ত নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)