• সমগ্র বাংলা

লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে।

বুধবার বিকেলে লালমনিরহাট সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল সংলগ্ন মীর লাইব্রেরী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সুজন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন লালমনিরহাট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় জুলাই সনদ-২০২৫ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়, আবু হাসনাত রানা,সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু, ফিরোজা বেগম,সুজাতা বেগম সহ কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo