• সমগ্র বাংলা

পাবনায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১৫ দিনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মুন্নাফ হোসেন (৩৫) নামের এক মাদক সেবীকে মাদকদ্রব্য সহ আটক করে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সে ধানকুনিয়া এলাকার জাবের মন্ডলের ছেলে। পরে আটককৃত মুন্নাফ হোসেনকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদেশ দেন। 

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসাবে  বুধবার (১২ নভেম্বর) চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকা থেকে পাঁচ পুরিয়া মাদকদ্রব্য গাঁজাসহ মুন্নাফ হোসেনকে আটক করা হয়। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাকে একশত টাকা নগদ অর্থ জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করার চেষ্টায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo