• সমগ্র বাংলা

জামালপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সাবেক যুবদল নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীর এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাজরাবাড়ী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

বিক্ষোভ মিছিলটি হাজরাবাড়ী বাজারের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। এতে কয়েকশত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্যে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু আমার এক কর্মীর ওপর যে হামলা হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সকলকে ধৈর্যশীল থেকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি।

সভায় বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র কর্মী ও ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সম্রাট মিয়া (৩৭)-এর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo