• সমগ্র বাংলা

গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের শমেসপুর ব্র্যাক কার্যালয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৩৫ জন নারী ও পুরুষ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

ব্র্যাকের পক্ষ থেকে কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী বিভিন্ন সবজি বীজ প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও স্থানীয় কৃষি অর্থনীতির শক্তিশালীকরণ লক্ষ্য করা হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। 

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. বাদল ইসলাম, গোপালপুর শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. আবুল হোসেন এবং এসএস লিড মো. গোলাম মোস্তফা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo