• সমগ্র বাংলা

মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের ব্যাগ চুরির অভিযোগে গ্রেফতার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে ৫ ক‌থিত সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ কোরেসপন্ডেন্ট পরিচয়দাতা খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দাতা হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি পরিচয়দাতা বজলুর রহমান, গ্লোবাল ন্যাশনের প্রতিনিধি পরিচয়দাতা শামীম হোসেন ও সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এই ৫জনসহ মোট ৯জন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে। আলাপচারিতার এক পর্যায়ে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেয় ও ভিজিটিং কার্ডও প্রদান করে। কিছুক্ষণ পর বের হয়ে যাওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি নিয়ে যায়।

ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, অফিস ও বাসার চাবি, এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরা শামীম হোসেন ব্যাগটি কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানায়, ব্যাগটি হারানোর পর মৌসুমী ও হারুনকে ফোন করলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। কিছুক্ষণ পর আবার যোগাযোগ করলে তারা দাবি করে, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, চাইলে লোক পাঠিয়ে নিতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ব্যাগ চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo