• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনসমুদ্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।
‎সোমবার (১০ নভেম্বর) রাতে এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের তিনবারের নির্বাচিত পৌর কমিশনার আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।
‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা,এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।
‎এ সদস্য সংগ্রহ অভিযানে জেলা মহিলাদলের সিনিয়র সহ সভাপতি লায়লা হাবিব, সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, জেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo