• সমগ্র বাংলা

মধ্যরাতে ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বাসে আগুন দেয়া হয়।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি বরাবরের মতো ফুলাবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে বাসে ঘুমাচ্ছিলেন চালক। রাত সোয়া ৩টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়।
‎
‎এদিকে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। বাসে আগুন এবং চালকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo