• বিনোদন

এবার প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রতারণার শিকার হলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাও যেনতেন নয়, একেবারে গুরুতর। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে এবং ওই আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী। নুসরাত ফারিয়া স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।’

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করা হয়। হোয়াটসঅ্যাপ থাকার খবরটি নতুন নয়। এমন খবর প্রায়ই  শোনা যায়। ফারিয়া নিজেও এবার এমন বিড়ম্বনার শিকার। তাই পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন নায়িকা।

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির বিড়ম্বনায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo