ফাইল ছবি
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ জনজীবনের বিভিন্ন দিক দর্শকের সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’ এবার হবে কুড়িগ্রামে।
উত্তরবঙ্গের এই জেলা শহরের শিল্পীদের নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, যাতে অংশ নিয়েছেন খ্যাতিমান শিল্পী ভুপতি ভুষণ বর্মাসহ প্রায় ৩০ জন ভাওয়াইয়া শিল্পী।
জানা গেছে, ২৬ জন ভাওয়াইয়া শিল্পী ও ৮ জন যন্ত্রশিল্পী এ অনুষ্ঠানের অংশ নিয়েছেন। মঞ্চের বাইরেও ভাওয়াইয়া শিল্পীদের বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবারের ইত্যাদিতে।
শিগগিরই প্রচারিত হবে পর্বটি। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

মন্তব্য (০)