• বিনোদন

পারফিউম একজনের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়: সাবিলা নূর

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ছোটপর্দা, ওটিটি সিরিজে  সফলতার পর এবার বড়পর্দাতেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন। যদিও এ মুহূর্তে কাজের তেমন কোনো ব্যস্ততা নেই। তবে বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানে তিনি নিয়মিতই কাজ করে চলেছেন। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।
‎
‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এ আয়োজনে।
‎
‎পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের। যেমন— ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের সুগন্ধি আমার ভীষণ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে।
‎
‎পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন অভিনেত্রী। তিনি বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা কিংবা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দিয়ে থাকেন।
‎
‎সাবিলা নূর বলেন, পারফিউম কেবল সুগন্ধি নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে, তার পার্সোনালিটি এবং সেই সঙ্গে যে পারফিউমটা রিসিভ করছে, তার পার্সোনালিটির একটি রিফ্লেকশনও পাওয়া যায় বলে জানান অভিনেত্রী।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo