• বিনোদন

শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। অভিনেতাকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিলেন তিনি। শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’-এ নাম দুটির বিশ্লেষণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন অভিনব কাশ্যপ।

এর আগে এ পরিচালক বলিভাইজানখ্যাত অভিনেতা সালমানকেও আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এ ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব কাশ্যপ প্রায়ই বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন।

অভিনব কাশ্যপ বলেন, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই; কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম 'জান্নাত'। আর মুম্বাইয়ের বাড়ির নাম 'মান্নাত'— এর অর্থ কী? 

অর্থাৎ এ দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। আর এ দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?

অভিনব কাশ্যপ বাদশাহর সাম্প্রতিক একটি সিনেমার সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে— ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো। এ ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্য মোটেই ভালো নয় বলে জানান অভিনব কাশ্যপ।

পরিচালকের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি— অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।

 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo