• রাজনীতি

কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

৩ রা সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শহরজুড়ে দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ প্রমুখ।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার বলেন— "বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। জনগণের সামনে নতুন করে নিজেদের উপস্থাপনের অবারিত সুযোগ এসেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মন্তব্য (০)





image

‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনে...

image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

  • company_logo