• রাজনীতি

পাবনায় মহিলা দল নেত্রী রহিমা রেজাকে বহিষ্কার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে বহিষ্কার করা হয়েছে। গত (১ সেপ্টেম্বর) সোমবার চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপনি রহিমা রেজা চাটমোহর উপজেলা মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকিয়া দলের শৃঙ্খলা প্রতিনিয়ত ভঙ্গ করিয়া দলের সম্মান রক্ষা না করিয়া দলকে প্রশ্ন বিদ্ধ করিতেছেন। আপনি নিয়মিত বিভিন্ন প্রকার মাদকসেবন ও বিক্রি করিয়া দলের সম্মান নষ্ট করিতেছেন। আপনি চাটমোহর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ সভাপতি যিনি দলের একজন নিবেদিত নেতা তাকে আপনি গত ২৩ আগষ্ট পরিকল্পিত ভাবে মারপিট করিয়া দলের শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করিয়াছেন। সে কারনে আপনি দলের যে পদে আছেন সেই পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হইলো। বহিষ্কার আদেশ বলবৎ থাকা অবস্থায় আপনি কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা সহ অংশ গ্রহন করিতে পারবেন না। আদেশ অমান্যে আপনাকে চুড়ান্ত ভাবে বহিষ্কার করা হইবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি আসমা খন্দকার ডলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে আমার উপজেলা সভাপতি আমাকে কিছু না জানিয়েই রহিমাকে বহিস্কার করেছে। বহিস্কার করার পরে তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি।

ঘটনার বিষয়ে জানতে বহিস্কৃত উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে ফোন দেওয়া হলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo