• রাজনীতি

‎ঈশ্বরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যা লিটি বুধবার বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে পৌর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু'র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল-মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল, উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
‎
‎প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। বিএনপিকে জনগণের দল বানিয়েছেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান। আজও সেই দল জনগণের পাশে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় আপসহীন থাকবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo