ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদার এর ছেলে এবং পেশায় কসাই।
নিহত মিজানুর রহমানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক বাইরে থেকে ডাকাডাকি করছে। আমি উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...
নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...
নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...
নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

মন্তব্য (০)