• সমগ্র বাংলা

দিনাজপুরে বিক্ষুব্ধ তৌহিদী জনতার আগুনে পুড়লো তথা কথিত পীরের দরবার জীবন মহল রিসোর্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের শহরতলীর বিরল এলাকায় বিক্ষুদ্ধ তৌহিদী জনতার আগুনে পুড়েছে জীবন মহল নামে একটি বিনোদন পার্ক রিসোর্টে সেন্টারের কিছু কাঠামো। এসময় কথিত দরবারের ভিতরে ভাংচুরসহ তছনছ করা হয়েছে ইসলাম বিরোধী বিভিন্ন জীব জন্তুসহ নানান ধরনের প্রতিকৃতি।

রক্ষা পায়নি বিনোদন ধর্মী নানান ধরনের রাইডসহ আসবাবপত্র। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে।  দেড় ঘন্টা পর ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা।  ক্ষয়ক্ষতির পরিমান ছাড়িয়ে গেছে কয়েক কোটি টাকা।

জীবন মহল নামের ওই বিনোদন পার্ক রিসোর্টের অভ্যন্তরে পীরের দরবার খুলে ছিলেন পার্কের মালিক আনোয়ার হোসেন জীবন চৌধুরী নামে এক ব্যক্তি। পার্কের ভিতরে দরবার চালানোর পাশাপাশি চলতো অনৈতিক কার্যকলাপ। সপ্তাহ খানেক আগে পার্কের ভিতরে মোবাইল কোর্টের চালানো অভিযানে অসামাজিক কার্যকলাপে রত অবস্হায় নারী পুরুষসহ ৭জনকে আটক কারাবাসসহ অর্থ দন্ড করেছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ এবং মালিককে গ্রেপ্তারের দাবিতে পুর্ব ঘোষনা অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় পার্কের সামনে মানববন্ধনসহ বিক্ষোভ পালন করছিলো তৌহিদী জনতা।

এসময় তাদের উপর হামলা চালিয়ে কর্মসুচি ভন্ডুলের চেষ্টা চালান পার্কের অনুসারিরা। শুরু হয় দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের মত ঘটনা। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫জন। ভাংচুর শেষে রিসোর্টের মালিক জীবন চৌধরীকে গ্রেপ্তারের দাবিতে একই স্হানে আবারো ২ ঘন্টা ব্যাপি সড়ক অবরোধসহ অবস্হান নেয় আন্দোলনকারিরা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo